ডাকা*তদের হাম*লায় আহ*তদের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

মাধবপুর উপজেলার হরিশ্যামা দাসপাড়ায়

ডাকা*তদের হাম*লায় আহ*তদের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০৮:০৭:২৭ অপরাহ্ন

ডাকা*তদের হাম*লায় আহ*তদের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা দাসপাড়ায় ডাকাতদের নৃশংস হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিতে বুধবার  বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। তিনি আহতদের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং চিকিৎসা ও নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহজাহান সাহেব বলেন, ‘আমরা কখনো দুর্নীতি, সন্ত্রাস বা অন্যায়কে প্রশ্রয় দেই না। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এই হামলার পেছনে যারা রয়েছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ তিনি আরও বলেন, প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হবে, যাতে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা যায়।

তিনি জানান,এ ঘটনায় সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন তার বড় ভাই, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। তিনি এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এ ধরনের ন্যক্কারজনক ঘটনা মানবতার পরিপন্থী। প্রশাসনের উচিত দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা। মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, যা রাষ্ট্রের জন্য অশনিসংকেত।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ অলিউল্লাহ, সাবেক মেম্বার তপন পাল, কাশেম মেম্বার, অজিত পাল, সপন পাল, শেখর দাস, নিকেতন দাস, আরাধন দাস, ওয়ার্ড বিএনপির সভাপতি শিশু মিয়া, উপজেলা বিএনপির নেতা কায়সারসহ শত শত নারী-পুরুষ। তারা সবাই ঘটনাটির তীব্র নিন্দা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

শেষে আলহাজ্ব শাহজাহান বলেন, ‘আমরা এই এলাকার মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। কোনো অপরাধী যত প্রভাবশালীই হোক, তার বিচার হবেই। প্রশাসন যদি ব্যর্থ হয়, জনগণই হবে ন্যায়ের শক্তি।’

উপস্থিত এলাকাবাসী সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতাদের উপস্থিতিতে আশ্বস্ত হন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার