কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসব শুরু
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৫ PM

ঢাক-ঢোল, খোল-করতাল ও রাখাল নৃত্যে মুখর মাধবপুরের মণ্ডপগুলো

কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসব শুরু

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ১০:৩১:২৪ PM

কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী  মহারাসলীলা উৎসব শুরু

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হয়েছে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব-১৮৩তম মহারাসলীলা।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে শিশুদের রাখাল নৃত্যের মাধ্যমে উৎসবের সূচনা হয়। ঢাক-ঢোল, খোল-করতাল ও শঙ্খধ্বনিতে চারপাশ মুখর হয়ে ওঠে। আনন্দ-উৎসাহে ভক্তরা নৃত্যরত শিল্পীদের বাতাসা ও টাকা উপহার দেন। উৎসব উপলক্ষে পুরো মণিপুরীপাড়া ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়েছে।

মূল রাসলীলা রাত ১১টা থেকে শুরু হয়ে পরদিন ভোর পর্যন্ত চলবে। বাঁশ ও কাগজ কেটে বিশেষ কারুকাজে তৈরি করা হয়েছে রাসের মণ্ডপ। মণ্ডপের দক্ষিণ-পশ্চিম কোণে বসবেন রাসধারী (রাসের গুরু), সূত্রধারী ও বাদকরা। পাশাপাশি তিনটি মণ্ডপে তরুণীরা রাসলীলায় অংশ নেবেন।

রাসের ক্রমানুসারে পরিবেশিত হবে - সূত্রধারীর রাগালাপ ও বন্দনা, বৃন্দার কৃষ্ণ আবাহন, কৃষ্ণ অভিসার, রাধা ও সখীদের অভিসার, রাধা-কৃষ্ণের সাক্ষাৎ ও মান-অভিমান, ভঙ্গীপর্ব, রাধার কৃষ্ণ-সমর্পণ, যুগলরূপ প্রার্থনা ও আরতি।

এবার মাধবপুর জোড়া মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে ১৮৩তম মহারাসলীলা উৎসব। পাশাপাশি কমলগঞ্জের আদমপুরে মণিপুরী মৈতেই সম্প্রদায়ের আয়োজনে পালিত হচ্ছে ৪০তম রাসোৎসব।

উৎসবকে কেন্দ্র করে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো সাদা কাগজের নকশা ও বাঁশের কারুকাজে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। পুরো এলাকায় রঙিন আলোকসজ্জায় উৎসবের আবহ তৈরি হয়েছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার