নিউইয়র্ক সিটিতে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ AM

দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও আফ্রিকাজন্মী এই তরুণ মেয়র গড়লেন ইতিহাস

নিউইয়র্ক সিটিতে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ১১:২২:৩৬ PM

নিউইয়র্ক সিটিতে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

ছবি:সংগৃহীত


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পেতে যাচ্ছে ইতিহাসের প্রথম মুসলিম মেয়র। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।

তিনি রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া ও স্বতন্ত্র প্রার্থী, অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো-কে পরাজিত করে এই ঐতিহাসিক বিজয় অর্জন করেন। এর মাধ্যমে মামদানি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হলেন।

এছাড়াও তিনি গত এক শতাব্দীতে নির্বাচিত সবচেয়ে কনিষ্ঠ মেয়র। বর্তমান মেয়র এরিক অ্যাডামসও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য লড়তে চেয়েছিলেন, তবে গত সেপ্টেম্বরে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান তিনি।

নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনস জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১৭ লাখ ভোটার ভোট দিয়েছেন, যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ ১৯৯৩ সালের নির্বাচনে প্রায় ১৯ লাখ ভোটার অংশ নিয়েছিলেন, যেখানে রিপাবলিকান প্রার্থী রুডি জুলিয়ানি জয়ী হয়েছিলেন।

এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউইয়র্ক শহরের সর্বোচ্চ আগাম ভোট রেকর্ড।

ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায় এবং শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)। ভোট শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়।

নির্বাচন চলাকালে অ্যাস্টোরিয়া এলাকার একটি কেন্দ্রে ভোট দেন জোহরান মামদানি। নির্বাচনী প্রচারণায় তিনি জীবনযাত্রার ব্যয় কমানো ও তরুণদের জন্য সুযোগ বৃদ্ধির অঙ্গীকার করেছিলেন। তাঁর প্রতি তরুণসহ সব বয়সী ভোটারদের ব্যাপক সাড়া দেখা যায়-যার প্রতিফলনই ফুটে উঠেছে নির্বাচনের ফলাফলে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক