ছবি:সংগৃহীত
আসন্ন বিপিএল ২০২৫-২৬ মৌসুমে নতুন রূপে হাজির হচ্ছে সিলেটের দল-‘সিলেট টাইটানস’ নামে। মালিকানা পরিবর্তনের পর নতুনভাবে ঘোষিত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে সিলেটের নাম পরিবর্তন নিয়েই ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিল সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম ঘোষণা করেছে। নিয়ম অনুযায়ী পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম অপরিবর্তিত থাকলেও নতুন মালিকানাধীন দলগুলোর নাম প্রকাশ করা হয়েছে।
বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে নাম ও মালিকানা চূড়ান্ত করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী:
রংপুর রাইডার্স -টগি স্পোর্টস (বসুন্ধরা গ্রুপ)
ঢাকা ক্যাপিটালস - চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)
চিটাগং রয়েলস - ট্রায়াঙ্গাল সার্ভিস
রাজশাহী ওয়ারিয়র্স -নাবিল গ্রুপ
সিলেট টাইটানস ক্রিকেট উইথ সামি
চলতি বছরের ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের ১২তম আসর। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি মাথায় রেখে এই সময় নির্ধারণ করেছে আয়োজক কমিটি।
নতুন নাম ও মালিকানার মধ্য দিয়ে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের দলগুলো এবার নতুন উদ্যমে মাঠে নামবে। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা-‘সিলেট টাইটানস’ হবে এবারের আসরে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।
চূড়ান্ত পাঁচ ফ্র্যাঞ্চাইজি:
১. রংপুর রাইডার্স
২. ঢাকা ক্যাপিটালস
৩. সিলেট টাইটানস
৪. রাজশাহী ওয়ারিয়র্স
৫. চিটাগং রয়েলস
বিপিএলের এই নতুন কাঠামো ও নাম পরিবর্তনকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট মহলে শুরু হয়েছে উত্তেজনা। এখন সকলের দৃষ্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে-যেখানে নতুন নামে নতুন জার্সিতে আত্মপ্রকাশ করবে সিলেট টাইটানস।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




