মাধবপুরে গৃহবধূর ঝু ল ন্ত লা*শ উদ্ধার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

মাধবপুরে গৃহবধূর ঝু ল ন্ত লা*শ উদ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০৩:৫৫:২৮ অপরাহ্ন

মাধবপুরে গৃহবধূর ঝু ল ন্ত লা*শ উদ্ধার

পতীকী ছবি


মাধবপুরে সানজিদা আক্তার লিপা (৩০) নামে  এক গৃহবধু আত্মহত্যা করেছেন।লিপা ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। জানা যায়, রবিবার (৯ নভেম্বর)  সকালের পর কোনো এক সময় পরিবারের লোকজনের অগোচরে সানজিদা আক্তার লিপা ঘরের আঁড়ার সাথে ফাঁস দেয়।খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।ময়নাতদন্তের জন্য সানজিদার লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সানজিদা আক্তার লিপা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পেটুয়াদিঘী  গ্রামের আবু হানিফের মেয়ে।তবে লিপার পিতার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর  মৃত্যুর কারন জানা যাবে।তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার