কুলাউড়ায় জামায়াত প্রার্থী সায়েদ আলীর গণসংযোগ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ PM

কুলাউড়ায় জামায়াত প্রার্থী সায়েদ আলীর গণসংযোগ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০১:৪৮:১২ PM

কুলাউড়ায় জামায়াত প্রার্থী সায়েদ আলীর গণসংযোগ


মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী রবিবার (৯ নভেম্বর) দিনব্যাপী কুলাউড়া শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

সকালে তিনি নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর বিকেলে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে তিনি সন্ধ্যায় আহমদাবাদ জামেয়া মোহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ওয়াজ মাহফিলে যোগ দেন এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

রাতে তিনি শহরের মিলি প্লাজা মার্কেটে গণসংযোগকালে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ব্যবসায়ীরা তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে বরণ করেন। মতবিনিময়সভায় তিনি ব্যবসায়ীদের কল্যাণে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমিন রইয়ব, সেক্রেটারি মনসুর আহমদ তালুকদার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তিহান তালুকদার প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার