নাসের রহমানের বক্তব্যে হবিগঞ্জ-মৌলভীবাজারে উত্তে*জনা, মুখো*মুখি পরিবহণ মালিক-শ্রমিকরা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ PM

নাসের রহমানের বক্তব্যে হবিগঞ্জ-মৌলভীবাজারে উত্তে*জনা, মুখো*মুখি পরিবহণ মালিক-শ্রমিকরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৭:২৮:০০ PM

নাসের রহমানের বক্তব্যে হবিগঞ্জ-মৌলভীবাজারে উত্তে*জনা, মুখো*মুখি পরিবহণ মালিক-শ্রমিকরা

ছবি:সংগৃহীত


সিলেটের হবিগঞ্জ ও মৌলভীবাজারে পরিবহণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের বক্তব্য ঘিরে দুই জেলার পরিবহণ মালিক ও শ্রমিকরা এখন মুখোমুখি অবস্থানে। পারস্পরিক অভিযোগ, চ্যালেঞ্জ ও পাল্টা প্রতিক্রিয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এই দ্বন্দ্বে রাজনীতিকরাও জড়িয়ে পড়েছেন।

গত ৬ নভেম্বর হবিগঞ্জের পরিবহণ ব্যবসায়ীরা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মৌলভীবাজার-৩ আসনের প্রার্থী এম নাসের রহমান শ্রীমঙ্গল-সিলেট বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জবাসীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। অভিযোগ অনুযায়ী, তিনি বলেন‘হবিগঞ্জের মানুষ সন্ত্রাসী ও ইতর।’ এছাড়া তিনি নাকি ঘোষণা দেন, ‘হবিগঞ্জের বাস মৌলভীবাজারের ওপর দিয়ে চলতে দেবেন না।’

সংবাদ সম্মেলনে বক্তারা আরও জানান, ১ নভেম্বর শ্রীমঙ্গল থেকে সিলেট রোডে নতুন একটি বাস সার্ভিসের উদ্বোধন হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন এম নাসের রহমান। সেই অনুষ্ঠানের বক্তব্যের পর থেকেই হবিগঞ্জের পরিবহণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

অন্যদিকে, এম নাসের রহমান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি হবিগঞ্জবাসীকে নিয়ে কোনো আপত্তিকর মন্তব্য করিনি। কেবল কয়েকজন পরিবহণ মালিক-শ্রমিককে উদ্দেশ্য করে কথা বলেছি, যাদের বিবেচনাবোধের অভাব রয়েছে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে তারা মৌলভীবাজারের রাস্তায় ব্যবসা করছে, অথচ ‘হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট’ না বলে কেবল ‘হবিগঞ্জ-সিলেট’ রুট প্রচার করে। তাছাড়া অনুমোদন আছে ৮-১০টি গাড়ির, অথচ চলে ৫০-৬০টি গাড়ি। অনেকের ফিটনেসও নেই।’

তিনি আরও বলেন, ‘নিয়ম অনুযায়ী জেলায় একটি স্টপেজ দেওয়ার কথা, কিন্তু তারা তিনটি স্টপেজে যাত্রী উঠানামা করান। এসব অনিয়ম নিয়ে আমি কথা বলেছি, আর সেটাই তারা বিকৃতভাবে উপস্থাপন করছেন।’

অন্যদিকে, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব ও হবিগঞ্জ মটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, “হবিগঞ্জবাসীকে নিয়ে কটাক্ষপূর্ণ মন্তব্য আমাদের গভীরভাবে আহত করেছে। ৫১ বছর ধরে হবিগঞ্জ-সিলেট রুটে আমাদের ব্যবসা চলছে। প্রতিদিন ১১৬টি বিরতিহীন বাস চলে। আমরা নিয়ম মেনেই পরিবহণ পরিচালনা করি।’

এদিকে মৌলভীবাজারের পরিবহণ শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হবিগঞ্জের পরিবহণ মালিক-শ্রমিকদের ‘অশোভন আচরণের  প্রতিবাদে রোববার মৌলভীবাজারে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন।

দুই জেলার পরিবহণ মালিক-শ্রমিকদের মধ্যে এই দ্বন্দ্বে এখন রাজনৈতিক উত্তাপও ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট মহল বলছে, দ্রুত সমঝোতা না হলে রুট চলাচল ও পরিবহণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার