কুলাউড়া আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী মুহিবুর রহমান বুলবুল আলোচনায়
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ PM

কুলাউড়া আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী মুহিবুর রহমান বুলবুল আলোচনায়

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৭:৪১:৩৯ PM

কুলাউড়া আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী মুহিবুর রহমান বুলবুল আলোচনায়

ছবি:সংগৃহীত


কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-০২ (কুলাউড়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শিক্ষাবিদ মো. মুহিবুর রহমান বুলবুল। দলীয় সূত্রে জানা গেছে, তাঁকে মনোনয়ন দেওয়ার বিষয়ে এনসিপির শীর্ষ পর্যায়ে গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে।

মুহিবুর রহমান বুলবুল কুলাউড়া শহরের দক্ষিণবাজার এলাকার বাসিন্দা। তিনি লংলা আধুনিক মহাবিদ্যালয় ও সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সাবেক অধ্যক্ষ হিসেবে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। শিক্ষা ও সমাজসেবায় অবদানের কারণে তিনি স্থানীয়ভাবে একজন সম্মানিত শিক্ষাবিদ ও সুশিক্ষিত নাগরিক হিসেবে ব্যাপকভাবে পরিচিত।

দলীয় নেতারা বলছেন, শিক্ষা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং পরিষ্কার ভাবমূর্তির কারণে মুহিবুর রহমান বুলবুলকে মনোনয়ন দিলে তিনি কুলাউড়ায় ইতিবাচক সাড়া পাবেন বলে তারা আশা করছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার