সিলেট টেস্ট: লাঞ্চের পরই বাংলাদেশের জোড়া আ*ঘাত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৫ PM

সিলেট টেস্ট: লাঞ্চের পরই বাংলাদেশের জোড়া আ*ঘাত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০১:০৪:৫৩ PM

সিলেট টেস্ট: লাঞ্চের পরই বাংলাদেশের জোড়া আ*ঘাত

ছবি : সংগৃহীত


মধ্যাহ্নভোজের বিরতিটা যেন আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশের জন্য। প্রথম সেশনে তিন-তিনটি ক্যাচ ফেলে হতাশায় ডোবা বাংলাদেশ লাঞ্চের পর প্রথম দুই ওভারে তুলে নিল জোড়া উইকেট। নাহিদ রানার ডেলিভারিতে টাইমিংয়ে গড়বড় করেন স্টার্লিং। ব্যাটের কানায় লেগে বল স্লিপে গেলে সেটি তালুবন্দি করেন সাদমান। ৬০ রানে থামে স্টার্লিংয়ের ইনিংস। এতে ভাঙে ৯৬ রানের জুটি।

পরের ওভারেই বল হাতে নেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন নতুন ব্যাটার হ্যারি টেক্টর (১)। আম্পায়ার প্রথমে আউট দেননি, তবে শান্তর রিভিউতে সিদ্ধান্ত বদলে যায়। ২৮ ওভারে আয়ারল্যান্ডের রান ৩ উইকেটে ৯৭। ক্রিজে ক‍্যাড কারমাইকেলের সঙ্গী কার্টিস ক‍্যাম্ফার।

এর আগে প্রথম সেশনে নাজমুল হোসেন শান্তর দল প্রতিপক্ষের তিনটি সহজ ক্যাচ হাতছাড়া করে। এই ক্যাচ মিসের মাশুলে বাংলাদেশকে ভুগিয়েছে স্টার্লিং ও কারমিচায়েল। মধ্যাহ্ন বিরতির আগে আয়ারল্যান্ড ২৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৪ রান তুলে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা