সিলেট টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশের দাপট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৬ PM

সিলেট টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশের দাপট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৫ ১২:৫৬:০৯ PM

সিলেট টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশের দাপট

ছবি : সংগৃহীত


জয়-সাদমানের ব্যাটে সিলেট টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিল বাংলাদেশ। দিনের শুরুতে আয়ারল্যান্ডের শেষ দুটি উইকেট দ্রুত তুলে নেওয়ার পর, ব্যাট হাতেও দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিকরা।

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১০৯ রান। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দুজনই হাফ সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত ছিলেন। জয় ৫০ রানে এবং সাদমান ৫৮ রানে ব্যাট করছিলেন।

মধ্যাহ্নভোজের বিরতির পরেও দুর্দান্ত খেলছে বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ব্যাটে ভর করে এরই মধ্যে কোনো উইকেট না হারিয়েই দলীয় সংগ্রহ বিনা উইকেটে ১৪৪ রান। মাহমুদুল হাসান জয় ৭০ ও সাদমান ইসলাম ৭১ রানে ব্যাট করছেন।

এর আগে আজ (বুধবার) সকালে দ্বিতীয় দিনের খেলা শুরুর মাত্র ১৪ বলের মধ্যেই আয়ারল্যান্ডকে অলআউট করে দেয় বাংলাদেশ। ৮ উইকেটে ২৮০ রান নিয়ে দিন শুরু করা আইরিশরা আর মাত্র ৬ রান যোগ করতে পারে। তাইজুল ইসলাম দিনের শুরুতেই ম্যাথু হ্যামফ্রেসকে এবং পরের ওভারে হাসান মাহমুদ বাডি ম্যাককার্থিকে (৩১) বোল্ড করে দিলে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস ২৮৬ রানে থেমে যায়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা