জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ট বড়লেখার দক্ষিণভাগ (দ.) ইউনিয়ন পরিষদ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ PM

জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ট বড়লেখার দক্ষিণভাগ (দ.) ইউনিয়ন পরিষদ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৫ ০৬:৫৫:১৮ PM

জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ট বড়লেখার দক্ষিণভাগ (দ.) ইউনিয়ন পরিষদ

ছবি:নিজস্ব


জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করায় জেলার মধ্যে শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে বড়লেখার দক্ষিণভাগ (দ.) ইউনিয়ন পরিষদ।

জানাগেছে, মৌলভীবাজার জেলায় ৬৭টি ইউনিয়নের মধ্যে গত ৪৫ দিনে সর্বোচ্চ সংখ্যক জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায়

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দ.) ইউনিয়ন পরিষদকে জেলার মধ্যে শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ হিসাবে সম্মাননা দিয়েছেন জেলা প্রশাসন।

শ্রেষ্টত্ব অর্জন করায় বুধবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন দক্ষিণভাগ (দ.) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান আহমদের হাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান ইমরান আহমদ জানান,কোনো কাজই একার পক্ষে সম্ভব নয়। সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে কোন কাজই কঠিন নয়। জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন ও বড়লেখা ইউএনও গালিব চৌধুরীর তদারকি ও দিক নির্দেশনায় এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তপন দে চৌধুরী, উদ্যোক্তা ফয়ছল রানা ও গ্রাম পুলিশের অক্লান্ত পরিশ্রমে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ জেলার মধ্যে শ্রেষ্টত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। এ সম্মান আমার ইউনিয়নবাসীকে  উৎসর্গ করলাম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার