মেসির ঝলকে আর্জেন্টিনার জয়
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৬ PM

মেসির ঝলকে আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ১২:৫৩:৩১ PM

মেসির ঝলকে আর্জেন্টিনার জয়

ছবি : সংগৃহীত


লুয়ান্ডায় ফিফা প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে ২–০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাতে প্রথম গোলটি বানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। দ্বিতীয়টি অবশ্য নিজেই করেছেন।

অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় এই ম্যাচটি আয়োজন করা হয়েছিল মূলত পর্তুগালের উপনিবেশ থেকে আফ্রিকান দেশটির স্বাধীনতা প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে। 

৪৪ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে আর্জেন্টিনাকে শুরুতে এগিয়ে নেন লাউতারো মার্তিনেজ। ম্যাচের ৮২ মিনিটে ঘটে উল্টো দৃশ্য। তখন ভূমিকার অদল-বদল হয় মাঠে। অর্থাৎ এবার মার্তিনেজের সহায়তায় জালের পথ খুঁজে নেন মেসি।

ম্যাচে আর্জেন্টিনার জয় অনুমিতই ছিল। কারণ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা আছে দুই নম্বরে। অ্যাঙ্গোলা অবস্থান করছে ৮৭ ধাপ নিচে।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে চমক দেখিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছিল অ্যাঙ্গোলা। তার পর পাঁচবার চেষ্টা করেও আর বিশ্বকাপে যেতে পারেনি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ২টি। গ্রুপসেরা কেপ ভার্দের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে থেকে শেষ করেছে টুর্নামেন্ট।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা