বরিশালের স্কুলছাত্রী বড়লেখায় উ*দ্ধার, আ*টক ১
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ PM

বরিশালের স্কুলছাত্রী বড়লেখায় উ*দ্ধার, আ*টক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০১:১০:০০ PM

বরিশালের স্কুলছাত্রী বড়লেখায় উ*দ্ধার, আ*টক ১


মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বরিশাল থেকে অপহৃত সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে এই অভিযান চালায় র‌্যাব। আটক জাহিদুল ইসলাম ভোলা জেলার সদর উপজেলার বাগমারা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

র‌্যাব বলছে, বরিশালের বাবুগঞ্জ থানাধীন বাবুগঞ্জ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীকে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দেওয়া ও উত্যক্তের অভিযোগ ছিল। বিষয়টি জানানো হলে ভিকটিমের বাবা অভিযুক্তকে সতর্ক করেন। তবে এরপরও তাকে বিরক্ত করা অব্যাহত থাকে।

গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে কয়েকজন সহযোগীসহ ছাত্রীটিকে জোরপূর্বক একটি মাহেন্দ্র গাড়িতে তুলে অপহরণ করেন জাহিদুল। পরবর্তীতে ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশালের বাবুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলা হওয়ার পর সংস্থাটি ঘটনা নিয়ে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে র‌্যাব-৯ (শ্রীমঙ্গল) ও র‌্যাব-৮ (বরিশাল) এর একটি যৌথ দল বড়লেখায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত জাহিদুল ইসলামকে আটক করে।

র‌্যাব জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার