এমপি রতনের পিএসসহ ২৫ জনের নামে মামলা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

এমপি রতনের পিএসসহ ২৫ জনের নামে মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ০৪:০৫:২৫ পূর্বাহ্ন

এমপি রতনের পিএসসহ ২৫ জনের নামে মামলা

প্রতিকী ছবি


সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার করে মানহানির অভিযোগে ১০ জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সেলিম আহমদ। বুধবার (২৫ অক্টোবর) সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করা হয়। মামলার আসামিরা হলেন সুনামগঞ্জ-১ আসনের বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতনের পিএস আব্দুর রাজ্জাক পাভেল, এমপির ভাতিজা তানভির হাসান সাগর, তাহিরপুর উপজেলার আপ্তাব উদ্দিন, নুরুল আমীন নিরব, সবুজ আহমদ জয়, সজল সিদ্দিকী, ধর্মপাশা উপজেলার লিটন আহমেদ শান্ত, হারুন মিয়া, লেলিন সরকার ও বিদ্যুৎ সরকারসহ অজ্ঞাত আরও ১০/১৫ জন।

মামলায় সেলিম আহমদ নিজেকে আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে উল্লেখ করেন। নিজেকে শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি উল্লেখ করে তিনি বলেন, সংসদীয় এলাকা তাহিরপুর, মধ্যনগর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করছেন তিনি। এই জনকল্যাণমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে আসামিরা তার জনপ্রিয়তা নষ্টের জন্য ফেসবুকে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আসামিরা তার সম্মানহানিসহ এলাকার শান্তিশৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত।

সেলিম আহমদের আইনজীবী অ্যাডভোকেট রাজিব মিত্র জানান, সাইবার ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে তাহিরপুর থানার ওসিকে তদন্তের জন্য আদেশ দিয়েছেন।

এ ব্যাপারে এমপি রতনের ব্যক্তিগত সহকারী মো. আব্দুর রাজ্জাক পাভেল বলেন, “শুনেছি সেলিম আহমদ আমিসহ ১০ জনের নামোল্লেখ করে সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। অভিযোগের কাগজ দেখিনি, অভিযোগের কপি পেলে জবাব দেওয়া হবে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সাইবার ট্রাইব্যুনালে সেলিম আহমদ একটি অভিযোগ করেছেন বলে শুনেছি কিন্তু এখনো কোনো কাগজ আমাদের কাছে আসেনি।

JA



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ