শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ড ঘোষণা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ PM

শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ড ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০৩:০৪:৩০ PM

শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ড ঘোষণা

ছবি : সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার বেলা পৌনে ৩টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারসহ তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে রায় পড়া শুরু হয়। আদালতে ৪৫৩ পৃষ্ঠার রায়ের সারাংশ পড়া হয়। ১২টা ৪৫ মিনিটে ট্রাইব্যুনালের সদস্য মো. মোহিতুল হক রায় কিছু অংশ পড়ে শোনান। এরপর আরও কিছু অংশ পড়েন ট্রাইব্যুনালের আরেক সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। রায়ের মূল অংশ এবং উপসংহার পড়ে শোনান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।

এই বিচার এবং রায় অনেক দিক থেকেই দৃষ্টান্ত। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলাগুলোর মধ্যে এটি প্রথম রায়। আবার বাংলাদেশের কোনো সাবেক সরকার প্রধানের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগের প্রথম বিচার এটি।

ভারতে পলাতক শেখ হাসিনা ও তার সঙ্গে আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো আইনজীবী নিয়োগ না দেওয়ায় রাষ্ট্রই তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে। তিনি আসামিদের খালাসের প্রত্যাশা করছেন।

মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পাঁচ অভিযোগ আনা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনা গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেন। পরে প্রাণঘাতি অস্ত্র, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের দমন করার নির্দেশ দেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগও আনা হয়েছে।

এই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচির মধ্যে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুনের ঘটনায় সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে; ঢাকাসহ চার জেলায় মোতায়েন করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ট্রাইব্যুনাল ঘিরে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি সদস্যরা সতর্ক পাহারায় রয়েছেন। এছাড়া রাজধানীজুড়ে পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

হাসিনার মামলার রায়ের সংবাদ সরাসরি সংগ্রহ করতে উপস্থিত রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক গণমাধ্যম। সোমবার সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সংবাদ সংগ্রহ ও প্রচারের কাজে দেশি গণমাধ্যমের পাশাপাশি বিবিসি, আল জাজিরা, এপি, এএফপিসহ উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীদের দেখা যায়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮