মাধবপুরে যুবকের ঝু*লন্ত লা*শ উদ্ধার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

মাধবপুরে যুবকের ঝু*লন্ত লা*শ উদ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৪:১৩:২৬ অপরাহ্ন

মাধবপুরে যুবকের ঝু*লন্ত লা*শ উদ্ধার

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে রনি মিয়া (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশ ঝুলতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

রনি উপজেলার বাঘাসুরা গ্রামের কুতুব মিয়ার ছেলে।

রনির মা রেজিনা বেগম বলেন, সোমবার রাতে রনি ঘর থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। সকালে বাড়ির পাশের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্যা জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার