৩১ মা ম লা র আ সা মি আনমোল বিষ্ণোইক গ্রে ফ তা র
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ AM

৩১ মা ম লা র আ সা মি আনমোল বিষ্ণোইক গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০৪:৩৫:৫১ PM

৩১ মা ম লা র আ সা মি আনমোল বিষ্ণোইক গ্রে ফ তা র

ফাইল ফটো


ভারতে প্রত্যার্পণের সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছে কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে।বুধবার (১৯ নভেম্বর) দিল্লি বিমানবন্দরে বহনকারী বিমান অবতরণের পরপরই তাকে গ্রেফতার করে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

আনমোল বিষ্ণোইকে ১১ দিনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। খবর দেশটির একাধিক গণমাধ্যমের।চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয় আনমোল। বেশ কয়েকটি হাইপ্রোফাইলসহ ভারতে ৩১টি মামলার আসামি তিনি। এর মধ্যে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। এছাড়াও, আলোচিত রাজনীতিবিদ ও মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডেও সম্পৃক্ততার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

গত বছরের এপ্রিলে বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। এই হামলার সঙ্গেও আনমোলের সংশ্লিষ্টতার অভিযোগ আছে। এরপর থেকেই আনমোলকে খুঁজছিল পুলিশ।২০২২ সালে নেপাল হয়ে দুবাই ও কেনিয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান নেয় আনমোল বিষ্ণোই। ভারতের শীর্ষ সন্ত্রাসী ও বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোইয়ের ছোটভাই তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক