নিজের শততম ম্যাচে সেরা মুশফিক, সিরিজ সেরা তাইজুল
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৪ PM

নিজের শততম ম্যাচে সেরা মুশফিক, সিরিজ সেরা তাইজুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০৬:২৮:০৬ PM

নিজের শততম ম্যাচে সেরা মুশফিক, সিরিজ সেরা তাইজুল

সংগৃহিত


দুই ম্যাচ সিরিজে সফরকারী আয়ারল্যান্ডকে ২-০ তে হারিয়েছে বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে নিজের শততম ম্যাচে সেঞ্চুরি ও অর্ধশতকের কল্যাণে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে মুশফিকুর রহিমের হাতে। এছাড়া দুই ম্যাচে ১৩ উইকেট নেয়ার সুবাদে সিরিজ সেরা হয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

নিজের শততম ম্যাচের প্রথম ইনিংসে দৃষ্টিনন্দন এক শতকের (১০৬) দেখা পান মুশফিক। দ্বিতীয় ইনিংস ঘোষণার সময়ও তার ব্যাটে ছিল অপরাজিত এক অর্ধশতক (৫৩*)। হয়ত এই ইনিংসেও সেঞ্চুরির দেখা পেতে পারতেন মুশি। তাহলে রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের শততম টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়তে পারতেন মিস্টার ডিপেন্ডেবল।

অপরদিকে, প্রথম টেস্টে ৫ ও দ্বিতীয় টেস্টে ৮ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হন তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের দুই ইনিংসেই ৪টি করে উইকেট তুলে নেন তিনি। সাকিব আল হাসানকে ছাপিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে এখন সর্বোচ্চ উইকেটের মালিক উত্তরবঙ্গের এ টাইগার স্পিনার।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দু'দলের মধ্যকার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা