মধ্যনগরে বোনকে হত্যার চেষ্টার অভিযোগে ভাই আটক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

মধ্যনগরে বোনকে হত্যার চেষ্টার অভিযোগে ভাই আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ০১:০৬:৩৯ পূর্বাহ্ন

মধ্যনগরে বোনকে হত্যার চেষ্টার অভিযোগে ভাই আটক

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পারিবারিক কলহ ও পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আপন ছোট বোনকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে বড় ভাই গোলাম মোস্তফাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার দুপুরে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ছোট বোন হনুফা আক্তারকে উদ্ধার করে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানান, গোলাম মোস্তফা ও হনুফা আক্তার ভোলাগঞ্জ গ্রামের মৃত আবদুল খালেকের সন্তান। তাহেরপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামে হনুফার শ্বশুরবাড়ি। মোস্তফা তার বোন হনুফার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ভাইবোনের দ্বন্দ্বের সৃষ্টি হয়। হনুফা টাকা ফেরত চাইতেই মোস্তফা উত্তেজিত হয়ে হনুফাকে দা দিয়ে গলা কেটে  হত্যা করার চেষ্টা চালায়। এ সময় আশপাশের লোকজন হনুফাকে উদ্ধার করে এবং মোস্তফাকে আটক করে পুলিশের সোপর্দ করে।

মধ্যনগর থানার এসআই শামীম আল মামুন জানান, মোস্তফাকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

এম সি



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ