খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: ডা.জাহিদ হোসেন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ AM

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: ডা.জাহিদ হোসেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০৩:২৪:২২ PM

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত:  ডা.জাহিদ হোসেন

ফাইল ফটো


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেয়ার অনুরোধ করে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতলের সামনে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।ডা. জাহিদ বলেন, আশা করছি, এই যাত্রায় সবার দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস, অন্তর্বর্তী সরকার ও হাসপাতাল কতৃপক্ষসহ সবাই যথাসাধ্য সহায়তা করছেন।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবেন। সমন্বিত চিকিৎসক দলের মতামতের ভিত্তিতে লন্ডনে নেয়ার বিষয় বিবেচনা করা হবে বলেও জানান ডা. জাহিদ।এর আগে, গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

‘আমাদের বাঁ*চান, আমরা দেশে ফিরতে চাই’
সিলেটে অ*নুমোদন ছাড়া ভবন নির্মাণে নি*ষেধাজ্ঞা
ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে সিলেটের পর্যটন খাত সমৃদ্ধ করা হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী