শ্রীমঙ্গলে ট্রলির ধা*ক্কায় নারী শ্রমিকের মৃ*ত্যু
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ PM

শ্রীমঙ্গলে ট্রলির ধা*ক্কায় নারী শ্রমিকের মৃ*ত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০২:৪১:০৩ PM

শ্রীমঙ্গলে ট্রলির ধা*ক্কায় নারী শ্রমিকের মৃ*ত্যু

প্রতীকী ছবি


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ট্রলির ধাক্কায় প্রাণ গেছে এক নারী শ্রমিকের। বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার ভূনবীর ইউনিয়ন এলাকায় অবস্থিত রোশনি পলি ফাইবার প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটেছে।

নিহত শ্রমিকের নাম মার্জিয়া বেগম (৪০)। তিনি উপজেলার ভূনবীর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা কারখানায় ভাঙচুর চালিয়েছেন বলে জানিয়েছে কারখানার কর্তৃপক্ষ।।

রোশনি পলি ফাইবার প্লাস্টিক কারখানার কর্মকর্তা মো. শাকিল নারী শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, কারখানার ভেতরে মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রলির ধাক্কায় ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এরপর কারখানায় ভাঙচুর করেছেন এলাকাবাসী।

শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারী শ্রমিক মার্জিয়া বেগম আমার ওয়ার্ডের বাসিন্দা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার