সিলেট থেকে শুরু হচ্ছে বিপিএল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সিলেট থেকে শুরু হচ্ছে বিপিএল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০২:৪৫:১০ অপরাহ্ন

সিলেট থেকে শুরু হচ্ছে বিপিএল


সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এ তথ্য জানা গিয়েছিল আগেই, তবে এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনে পর্দা উঠবে প্রতিযোগিতার নতুন আসরের।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ দিয়ে মাঠ গড়াবে বিপিএল। দিনের প্রথম ম্যাচে বেলা ২টায় সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস।

এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি। পরদিন ২৪ জানুয়ারি রাখা হয়েছে ফাইনালের রিজার্ভ ডে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী