বানিয়াচংয়ে ব্রিজ ভে*ঙে বন্ধ যান চলাচল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ব্রিজ ভে*ঙে বন্ধ যান চলাচল

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১২/২০২৫ ০১:০০:৫০ অপরাহ্ন

বানিয়াচংয়ে ব্রিজ ভে*ঙে বন্ধ যান চলাচল


হবিগঞ্জের বানিয়াচংয়ে আঞ্চলিক সড়কের রত্না বেইলি ব্রিজের দুটি পাটাতন ভেঙে আটকে গেছে একটি পাথরবোঝাই ট্রাক। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বন্ধ হয়ে গেছে ওই সড়কে সব ধরনের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয় মানুষ। তবে ব্রিজের দুইপাশ থেকে দুইদিকে সিএনজিচালিত অটোরিকশা ও টমটম চলাচল অব্যাহত রয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, জাফলং থেকে ছেড়ে আসা বানিয়াচংগামী পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজের উপরে উঠামাত্র ব্রিজের দুটি পাটাতন ভেঙে নিচে নেমে যায়। মুহূর্তেই ট্রাকের পেছনের দুটি চাকা নিচের দিকে দেবে যায় এবং ট্রাকটি ব্রিজে আটকে যায়।

ব্রিজটির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কটি অচল হয়ে পড়েছে। দীর্ঘ লাইনে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, টমটম, প্রাইভেটকারসহ অসংখ্য যানবাহন। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, রোগী এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ব্যবসায়ীরা।

দুর্ঘটনার পর থেকে ব্রিজের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার জন্য যাত্রীরা ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে অস্থায়ীভাবে ভাঙা অংশ অতিক্রম করছেন। এতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

যাত্রীরা জানান, রত্না বেইলি ব্রিজটি বহুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং ভারী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে- এমন শঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল।

যাত্রীদের দাবি, বেইলি ব্রিজের পরিবর্তে দ্রুত স্থায়ী সেতু নির্মাণ করা হোক, যাতে প্রতিদিনের এ দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার