বিশ্বকাপে কোন গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ PM

বিশ্বকাপে কোন গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ১২:৫০:০৯ PM

বিশ্বকাপে কোন গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

ছবি : সংগৃহীত


৪৮ দলের মধ্যে ৪২ দল টিকিট কেটে রেখেছে বিশ্বকাপের। এর মধ্যে আছে ব্রাজিল-আর্জেন্টিনা। আর বিশ্বকাপ এলেই ব্রাজিল-আর্জেন্টিনায় বিভাজিত হয়ে পড়ে বাংলাদেশ। গতকাল ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে হয়েছে ২০২৬ বিশ্বকাপের ড্র। সোনালি ট্রফিটি নিজের করে নেওয়ার জন্য সব দল হিসাব-নিকাশ শুরু করে দেবে এখন।

১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। মেক্সিকোসহ আরও দুই স্বাগতিক কানাডা ও যুক্তরাষ্ট্রের গ্রুপিং আগে থেকেই ঠিক করা ছিল। আনুষ্ঠানিকভাবে ড্রয়ের মূলপর্ব যখন শুরু হলো পাত্র থেকে প্রথমে তোলা হয় ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের নাম। ‘সি’ গ্রুপে রাখা হয় তাদের। ১৩ জুন গতবারের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে কার্লো আনচেলত্তির দল। একই গ্রুপে রয়েছে হাইতি ও ইংল্যান্ড।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে জে গ্রুপে। যেখানে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।

দেখে নিন বিশ্বকাপে কারা কোন গ্রুপে

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, প্লে-অফ ‘ডি’ জয়ী (ডেনমার্ক/চেক প্রজাতন্ত্র/আয়ারল্যান্ড/উত্তর মেসিডোনিয়া)।

গ্রুপ ‘বি’: কানাডা, প্লে অফ ‘এ’ জয়ী (ইতালি/ ওয়েলস/বসনিয়া/উত্তর আয়ারল্যান্ড), কাতার, সুইজারল্যান্ড।

গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।

গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, প্লে-অফ ‘সি’ জয়ী দল (তুরস্ক/ স্লোভাকিয়া/ কসোভো/ রোমানিয়া)।

গ্রুপ ‘ই’: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর।

গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, প্লে-অফ ‘বি’ জয়ী দল (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন), তিউনিসিয়া।

গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ড।

গ্রুপ ‘এইচ’: স্পেন, কেপ ভার্দে, উরুগুয়ে, সৌদি আরব।

গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, প্লে-অফ ২ জয়ী দল (ইরাক/ বলিভিয়া/সুরিনাম), নরওয়ে।

গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।

গ্রুপ ‘কে’: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, প্লে-অফ ১ জয়ী দল (ডিআর কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালিদোনিয়া)।

গ্রুপ ‘এল’: ইংল্যান্ড. ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা