ছবি : সংগৃহীত
ইন্টার মায়ামিতে যোগ দিলেও এমএলএস কাপের শিরোপা অধরা ছিল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। এবার সেই শিরোপাও জিতলেন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। মেসির দুই অ্যাস্টিস্টে ভ্যাংকুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার এমএলএস কাপের শিরোপা জিতল ইন্টার মায়ামি।
ম্যাচের শুরুতেই ডানদিক থেকে আক্রমণ চালান মেসি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে লম্বা পাস দেন তিনি। বলটি তাদেও আলেন্দের কাছে পৌঁছালে ভ্যাংকুভারের ফুটবলার রালফ প্রিসো ভুলে আত্মঘাতী গোল করে বসেন। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে।
৬০তম মিনিটে ভ্যাংকুভার সমতা ফেরে। ব্রায়ান হোয়াইট এবং আলি আহমেদের কল্যাণে সমতায়সূচক গোলটি আসে। ভ্যাংকুভার এই সমতা দলের আত্মবিশ্বাস বাড়ায় এবং ম্যাচ কিছুটা উত্তেজনাপূর্ণ করে তোলে।
তবে ৭১তম মিনিটে মেসির আর্জেন্টিনার সতীর্থ রদ্রিগো দে পল গোল করে মায়ামিকে আবারও এগিয়ে দেন। এই গোল আসে ভ্যাংকুভারের কুবাসের ভুলের সুযোগ থেকে।
ম্যাচের শেষ মুহূর্তে তাদেও আলেন্দে গোল করে দলকে নিশ্চিত জয়ে পৌঁছে দেন। আলেন্দের গোলও আসে মেসির পাস থেকে।
ইন্টার মায়ামির জন্য ২০২৫ সালটা ছিল চ্যালেঞ্জে ভরা মৌসুম, যেখানে দলটি ৫৮টি ম্যাচ খেলে পাঁচটি ট্রফির জন্য লড়েছে। আর মেসির নেতৃত্বে মিয়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ও পেয়েছে।
এবারের মৌসুমে সর্বোচ্চ ২৯টি গোল করেছেন বেশি। তার অ্যাসিস্টও সর্বোচ্চ। মোট ১৯টি গোলে অবদান রেখেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। সেই সঙ্গে টানা দ্বিতীয়বার মৌসুমসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মেসি। শুধু প্লে-অফেই মেসির গোল সংখ্যা ছয়টি, অ্যাসিস্ট নয়টি।
মেসির প্রশংসা করে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘‘সে (মেসি) অসাধারণ একটি মৌসুম কাটিয়েছে। দলকে শিরোপা জেতাতে শেষ কয়েক ম্যাচে তার ত্যাগ ছিল অবিশ্বাস্য।’’
জৈন্তা বার্তা/আরআর




