সিলেটে হ*ত্যাকাণ্ড, নারায়ণগঞ্জে গ্রে*প্তার
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৩২ PM

সিলেটে হ*ত্যাকাণ্ড, নারায়ণগঞ্জে গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০১:৩৬:৩৮ PM

সিলেটে হ*ত্যাকাণ্ড, নারায়ণগঞ্জে গ্রে*প্তার


সিলেটের কানাইঘাটে টাকা দেনা-পাওনা নিয়ে বিরোধের জেরে সাইফুল ইসলাম নামের এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামি শাকিল আহমদকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৮ ডিসেম্বর) র‌্যাব তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করার পর দুপুরের দিকে পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এর আগে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ঝাউচর মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব জানায়, কানাইঘাটের রাতছড়া গ্রামের সাইফুল ইসলামের সাথে বন্ধুত্ব ছিল শাকিলের। তাদের মধ্যে ২ লাখ টাকা দেনা-পাওনা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ৩০ নভেম্বর বিকালে আসামি শাকিল সাইফুলের বাড়িতে গিয়ে তাকে নিয়ে দনা বাজারে চলে যান।

সন্ধ্যার দিকে সাইফুলের ভাই সুফিয়ান আহমদ দনা বাজার থেকে তার বাবাকে ফোন দিয়ে জানান, মোটরসাইকেল চালক, সাইফুল ও শাকিল মোটরসাইকেলযোগে দনা বাজারে যাওয়ার পথে শাকিলকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেল চালক কিছু সময় অপেক্ষা করে সাইফুল ফেরত না আসায় মোটরসাইকেল রেখে শাকিলদের বাড়িতে গিয়ে দেখতে পান সাইফুলকে বেঁধে মারধর করা হচ্ছে। এক পর্যায়ে শাকিল উত্তেজিত হয়ে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে হত্যার উদ্দেশ্যে বুকে আঘাত করে গুরুতর জখম করেন। তখন অন্যারা ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকেন। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে শাকিলদের বাড়ির পূর্বপাশের জঙ্গলের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে যায় হামলাকারীরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তা বার্তা/আরআর