ভাঙা নৌকায় গাদাগাদি, প্রা*ণ গেল অন্তত ১৭ জনের
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ AM

ভাঙা নৌকায় গাদাগাদি, প্রা*ণ গেল অন্তত ১৭ জনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৪:১৩:৩৭ PM

ভাঙা নৌকায় গাদাগাদি, প্রা*ণ গেল অন্তত ১৭ জনের

সংগৃহীত ছবি


গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ডুবে যাওয়া একটি নৌকা থেকে অন্তত ১৭ অভিবাসী ও আশ্রয়প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে দেশটির উপকূল রক্ষীবাহিনী। কোস্টগার্ডের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। কোস্টগার্ডের ওই মুখপাত্র আরও বলেন, একই নৌকা থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খবরে বলা হয়েছে, নৌকাটি ডুবে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইআরটি জানিয়েছে, ‘একটি নৌকা ডুবে যাওয়ায় বা আংশিকভাবে ভেঙে যাওয়ায় ভেতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।’ক্রিটের আইরাপেট্রা শহরের মেয়র ম্যানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া লাশগুলোর সবাই ছিলেন তরুণ।

তিনি আরও বলেন, তাদের বহনকারী নৌকাটি দুই পাশ থেকেই ক্ষতিগ্রস্ত হয়, আর এর ফলে যাত্রীরা খুব ছোট একটি জায়গায় গাদাগাদি করে থাকতে বাধ্য হয়। গ্রিস কর্মকর্তারা জানিয়েছেন, ক্রিট থেকে ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে নৌকাটি পাওয়া গেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক