সংগৃহীত ছবি
সিলেট নগরীর মুন্সিপাড়া পাঞ্চায়েতের উপদেষ্টা এম এ চৌধুরী জগলুল এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খতমে কোরআন ও দোয়া মাহফিল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আছর মুন্সিপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।দোয়া মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেছেন ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মো. শামীম আহমদ চৌধুরী ও সহধর্মিণী সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রাহেলা আক্তার চৌধুরী।
এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আমার পিতার ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার, ফেঞ্চগঞ্জ সারকারখানা, ঢাকা ম্যাচ, উজ্বালা ম্যাচ, তিব্বত এন্ড কোং, চন্দ্রঘোনা পেপার মিল, সর্বশেষ সিলেট পাল্প এন্ড পেপার মিলস লিঃ এ কর্মরত ছিলেন।
পরবর্তীতে অবসরে আসার পর ১৯৯৭ সালে নিজ ব্যবসা ঝর্ণা বক্স এন্ড কার্টুন ফ্যক্টরি গড়ে তুলেন। মরহুমের পাঁচ ছেলে মেয়ে।সপরিবারে যুক্তরাজ্যে বসবাসকারী আছিয়া খানম চৌধুরী রুমি, রুবানা আক্তার চৌধুরী, শাহিন আহমদ চৌধুরী, শিউলি বেগম এবং দেশে রয়েছেন মরিয়ম বেগম ঝর্ণা ও শামীম আহমদ চৌধুরী।
জৈন্তাবার্তা / সুলতানা




