হবিগঞ্জে বিলের দখল নিয়ে দুই সমিতির সং ঘ র্ষ, আ হ ত ৩০
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিলের দখল নিয়ে দুই সমিতির সং ঘ র্ষ, আ হ ত ৩০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৫:১৪:৩৬ অপরাহ্ন

হবিগঞ্জে বিলের দখল নিয়ে দুই সমিতির সং ঘ র্ষ, আ হ ত ৩০

সংগৃহীত ছবি


হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরীর খাঞ্জা বিলের দখল নিয়ে দুই সমিতির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ধলেশ্বরী খাঞ্জা বিলের দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুর আনন্দময়ী মৎস্যজীবী সমিতির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শিবপুরের জনকল্যাণ সমবায় সমিতির পক্ষে হারিছ মিয়া এবং স্বজন গ্রামের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির নেতৃত্ব দিচ্ছেন ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম।

সোমবার দুপুরে উভয়পক্ষ বিলটির দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার