ব্যবসায়বান্ধব সিলেট গড়তে মিল-কলকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে- খন্দকার মুক্তাদির
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৩৩ PM

গণসংযোগে ব্যবসায়ীদের ব্যাপক সাড়া

ব্যবসায়বান্ধব সিলেট গড়তে মিল-কলকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে- খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৭:৩২:১০ PM

ব্যবসায়বান্ধব সিলেট গড়তে মিল-কলকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে- খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির গত কয়েকদিন ধরে সিলেট মহানগরের ব্যস্ততম মার্কেট, শপিং মল ও ব্যবসায়িক কেন্দ্রগুলোতে টানা গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে ব্যবসায়ীদের বিপুল সাড়া মিলছে।

সোমবার (৮ ডিসেম্বর) দিনভর তিনি জিন্দাবাজারের প্ল্যানেট আরাফ, কাকলী, মিলেনিয়াম, ওয়েস্ট ওয়ার্ল্ডসহ বেশ কয়েকটি বিপণিবিতানে গণসংযোগ করেন। এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আপনাদের মূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করলে সিলেটকে আরও ব্যবসাবান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে। সিলেটকে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক হাবে রূপান্তর করা হবে। প্রবাসী অধ্যুষিত সিলেটে এখনো মিল-কলকারখানা গড়ে না ওঠা অত্যন্ত দুঃখজনক। আগামী দিনে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করে সরকারিভাবে সহায়তা দিয়ে বিভিন্ন মিল-ফ্যাক্টরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এতে বেকারত্ব কমার পাশাপাশি সিলেট অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে।’

দিনভর প্রচারণার অংশ হিসেবে তিনি জালালাবাদ আবাসিক এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ ও পীরমহল্লা মসজিদে মাগরিবের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও প্রচারণায় অংশ নেন।

এদিকে জিন্দাবাজার ছাড়াও মহানগরের বিভিন্ন অঞ্চলে মতবিনিময় সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসব অনুষ্ঠানে স্থানীয় নানা সমস্যার কথা শুনে নির্বাচিত হলে দ্রুততম সময়ে সমাধানের আশ্বাস দেন খন্দকার মুক্তাদির।

কর্মসূচিগুলোতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বদরুদ্দোজা বদর, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল রহমান রিপন, লল্লিক আহমদ চৌধুরীসহ অন্যরা। 



জৈন্তা বার্তা/ ওয়াদুদ