তারেক রহমানের হাত ধরেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে : অ্যাড. এমরান চৌধুরী
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৩৩ PM

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তাঘাট ও অবকাঠামো পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে

তারেক রহমানের হাত ধরেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে : অ্যাড. এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৮:২৫:০৭ PM

তারেক রহমানের হাত ধরেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে : অ্যাড. এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন-‘গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে উল্লেখযোগ্য সব উন্নয়ন হয়েছে বিএনপির শাসনামলে, ভবিষ্যতেও এই দুই উপজেলার উন্নয়ন হবে বিএনপির মাধ্যমে। শুধু এই দুই উপজেলা নয়, পুরো দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে।’

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নিরলস পরিশ্রম করতে হবে।

সোমবার ও রোববার (৭ ও ৮ ডিসেম্বর) গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বিভিন্ন দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিয়ানীবাজারের লাউতা ও মোল্লাপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ছিল অনুষ্ঠানের মূল আয়োজন।

আলোচনা সভায় এমরান আহমদ চৌধুরী বলেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তাঘাট ও অবকাঠামো পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে।

সুরমা ও কুশিয়ারা নদীর তীর রক্ষা প্রকল্পের মাধ্যমে নদীভাঙন রোধ করা হবে এবং নদীর দুই পাড়কে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষা খাতে মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

প্রত্যন্ত এলাকার নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলোতে ২৪ ঘণ্টা চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হবে।

রবিবার সন্ধ্যায় লাউতা ইউনিয়নের গাংপাড় বাজারে ওয়ার্ড বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মন্নান। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনাম উদ্দিন দিলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খাঁন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দোলা হোসেন সুভাষ, কৃষক দলের উপজেলা সাবেক আহবায়ক আলতাফ হোসেন আলতাই, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুহেল আহমদ, আব্দুল গণি, এমান উদ্দিন দিলাল ও রাজু আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন লিমন, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মাতাবুর রহমান রুবেল, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল ইসলাম, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল আহমদ ও সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল হক। আরও উপস্থিত ছিলেন কাতার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ, লাউতা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মলিক মেম্বার, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক, বিএনপি নেতা আব্দুল মতিন, মাতিকুর রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি লাভলু হাসান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমদ সিজান, সহ-সভাপতি শিবলু আহমদ, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম ও ছাত্রদল নেতা মাহিন আহমদ।

রাত ৯টায় মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাবেদুল হক দুদুর বাসভবনে অনুষ্ঠিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন প্রবীণ নেতা আরকান আলী। পরিচালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন।

এতে জেলা-উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় শত শত মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং তারেক রহমানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ