১৮ লাখ ৪২ হাজার টাকার ভার*তীয় পেঁয়াজ, জিরা ও ফুসকা জ*ব্দ - আট*ক ৫
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৩১ PM

সিলেটে ডিবির অভিযান

১৮ লাখ ৪২ হাজার টাকার ভার*তীয় পেঁয়াজ, জিরা ও ফুসকা জ*ব্দ - আট*ক ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৯:৪৫:১৭ PM

১৮ লাখ ৪২ হাজার টাকার ভার*তীয় পেঁয়াজ, জিরা ও ফুসকা জ*ব্দ - আট*ক ৫

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ১৮ লাখ ৪২ হাজার টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজ, জিরা ও ফুসকা উদ্ধার করেছে। একইসঙ্গে একটি ডিআই পিকআপ আটক এবং ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা ঘটেছে ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে।

প্রথম অভিযান: জব্দ পেঁয়াজসহ ২ জন আটক

 দুপুর ১২টা ৩০ মিনিটে কোতোয়ালী মডেল থানার কুয়ারপাড় হযরত ইলুলার শাহ (রহ.) মাজারের সামনের পাকা রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনা করার সময় একটি ডিআই পিকআপ (রেজিঃ সিলেট-ন-১১-০৪০১) থামিয়ে তল্লাশি করলে পাওয়া যায়- ১,৪৪০ কেজি ভারতীয় পেঁয়াজ, আনুমানিক মূল্য ১,০৮,০০০ টাকা

এসময় -.আফনান আহমেদ (১৯)  বাড়ি শান্তিগঞ্জ, সুনামগঞ্জ; বর্তমানে ছড়ারপাড়, সিলেট ও   আশরাফুজ্জামান (২২)  শান্তিগঞ্জ, সুনামগঞ্জ; বর্তমানে ছড়ারপাড়, সিলেট কে আটক করা হয়। 

দ্বিতীয় অভিযান: গুদাম থেকে জিরা ও ফুসকা জব্দ-আটক ৩

আটক দু’জনের স্বীকারোক্তির ভিত্তিতে একইদিন সন্ধ্যায় কোতোয়ালী থানার নবাব রোডের ‘হাজী আব্দুল গাফফার ভিলা’-র গ্যারেজ ও পিছনের কক্ষে অভিযান চালানো হয়। এসময়  উদ্ধার করা হয়- ৬৫ বস্তা ভারতীয় জিরা -আনুমানিক মূল্য ১৫,৬০,০০০ টাকা

ছেঁড়া ১ বস্তায় ১৫ কেজি জিরা -মূল্য ১২,০০০ টাকা, ৯০০ প্যাকেট ভারতীয় ফুসকা -মূল্য ১,৬২,০০০ টাকা। 

মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায়- ১৮,৪২,০০০ টাকা (আঠারো লাখ বিয়াল্লিশ হাজার)।

এসময় আরও ৩ জনকে গ্রেফতার করা হয় , তারা হলেন- আব্দুল হক (৪৬) -নবাব রোড, সিলেট,  সিজিল মিয়া (৩৭) শান্তিগঞ্জ, সুনামগঞ্জ; বর্তমানে শাহপরাণ (রহ.) থানা এলাকায়, . নূরুল বারী বাবলু (৩৩) - ছাতক, সুনামগঞ্জ; বর্তমানে মজুমদার পাড়া, কোতোয়ালী, সিলেট।

তাছাড়া আরও অজ্ঞাতনামা কয়েকজন পলাতক রয়েছে; তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
এঘটনায়   কোতোয়ালী মডেল থানায়  মামলা রুজু করা হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ