মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৩২ PM

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ১০:১৯:৪৮ PM

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা

ছবি:সংগৃহীত


মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর শামীমাবাদে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সিনিয়র লেকচারার সৈয়দা ফাতেমা সুলতানা, এবং সঞ্চালনা করেন লেকচারার মোঃ হেদায়াতুল ইসলাম। সংবর্ধিত অতিথি অধ্যাপক পার্থসারথি নাগ নিজের অনুভূতি ও কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক সালমা বেগম (গার্হস্থ্য অর্থনীতি বিভাগ), অধ্যাপক পার্থসারথি নাগের সহধর্মিণী সীমা চৌধুরী নাগ

এছাড়াও বক্তব্য দেন পদার্থ বিজ্ঞানের প্রদর্শক মনি মাধব গোস্বামী, দর্শন বিভাগের প্রধান সামিয়া সুলতানা চৌধুরী, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোঃ আলমগীর হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. এনামুল হক চৌধুরী সোহেল, অর্থনীতি বিভাগের প্রধান মোছাম্মৎ শাহানা বেগম, বাংলা বিভাগের প্রধান আজির উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান রহিমা বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মো. শেখ মাহমুদুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, অধ্যাপক পার্থসারথি নাগ তাঁর জ্ঞান, সততা, মানবিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে শুধু শিক্ষার্থীদের নয়, কলেজের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর নেতৃত্বে ইংরেজি বিভাগ একাডেমিক ও সাংস্কৃতিক অগ্রগতির যে সাফল্য অর্জন করেছে, তা প্রতিষ্ঠানটির ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।

এছাড়া অবসর-পরবর্তী সময়েও কলেজের শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান উপস্থিত বক্তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রুমা আক্তার এবং ভগবত গীতা পাঠ করেন দীপিকা রানী দাস। শুভেচ্ছা বক্তব্য দেন ইংরেজি বিভাগের লেকচারার মনির হাসান এবং রাহনুমা নার্গিস। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দিলরুবা আহমেদ ও ফারিদা বেগম। মানপত্র পাঠ করেন নুসরাত ইয়াছমিন ঐশী। কবিতা আবৃত্তি করেন মুনমুন নাহার মিতু। আধুনিক গান পরিবেশন করেন সুস্মিতা আইচ রিমি এবং রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সাবেক ছাত্রী চন্দ্রিমা দেব প্রমী।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যাপক আবিদুর রহমান ও কলেজের শিক্ষকবৃন্দ সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও উপহার প্রদান করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ