কোম্পানীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৩৮ PM

কোম্পানীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০১:২৪:০৩ PM

কোম্পানীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত


সিলেটের কোম্পানীগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ক্ষুদ্র ঋণ বিতরণ ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে "নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় কোম্পানীগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শিবলী আতিকা তিন্নীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিলাল হোসেন, কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ছাঈদ, উপজেলা স্কাউট সম্পাদক আমিনুর রহমান জসিম, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক আজাদুর রহমান আজাদ প্রমুখ। 

অনুষ্ঠানে উদ্যোক্তায় সাফল্য ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় অদম্য নারী হিসেবে নাসিমা আক্তারের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরুস্কার তুলে দেওয়া হয়।

জৈন্তা বার্তা/আরআর