কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দু র্নী তি বিরোধী দিবস উদযাপন
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৩৬ PM

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দু র্নী তি বিরোধী দিবস উদযাপন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৫:৫৯:৫০ PM

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দু র্নী তি বিরোধী দিবস উদযাপন

সংগৃহীত ছবি


"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে দিবসটি উদযাপন করা হয়।কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয় দিবসটি।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পলাশ তালুকদার।দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জিয়াউর রহমান মিজানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবিদুর রহমান, সহ সভাপতি আনোয়ার সুমন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক আকবর রেদওয়ান মনা, অফিস সম্পাদক ফখর উদ্দিন, জনস্বাস্থ্য কর্মকর্তা খোরশেদ আলম প্রধান, মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা সুপারভাইজার ফজলুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার টিটু কুমার দে, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মুজিবুর রহমান।এর আগে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পলাশ তালুকদার। পরে বিভিন্ন বিদ্যায় থেকে আগত ছাত্রছাত্রীদের সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা / সুলতানা