শিশুদের সুনাগরিক ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ধানের শীষের বিজয় জরুরি - এমরান চৌধুরী
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৩৮ PM

শিশুদের সুনাগরিক ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ধানের শীষের বিজয় জরুরি - এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৭:২৪:১৭ PM

শিশুদের  সুনাগরিক ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে  ধানের শীষের বিজয় জরুরি  - এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘আজকের শিশুরাই আগামী বাংলাদেশের নির্মাতা। তাই তাদের সঠিক গাইডলাইন দিয়ে সুনাগরিক ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে ধানের শীষের বিজয় জরুরি।’

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে সুগঠিত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের উপযোগী করে গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের উত্তর রায়গড় এলাকার ‘আদর্শ শিশু বিদ্যানিকেতনে’ পঞ্চম শ্রেণির বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সেবক তালুকদার। পরিচালনা করেন ঢাকাদক্ষিণ সরকারি কলেজের সাবেক ভিপি কামরান উদ্দিন বাদল। বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবু তাহের, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক এম এ ছায়াদ, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আজমল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ও অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সদর ইউনিয়নে দোয়া মাহফিল ও উঠানবৈঠক

এর আগে সোমবার রাতে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও প্রার্থী এমরান আহমদ চৌধুরীর সমর্থনে উঠানবৈঠক অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৮টায় শেরপুর বড়বাড়ির বাংলো মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। পরিচালনা করেন সহ-সভাপতি জামাল আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, জেলা বিএনপির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ।

এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ কাদির, লুৎফর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. শাহ আলম ও ছালিক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাছির আহমদ আবেদ, নেতা রাসেল আহমদ, সাঈদ আহমদ জামিল, সাকিল আহমদ চৌধুরীসহ যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং তারেক রহমানের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. এমরান আহমদ চৌধুরী বলেন, ‘দলের কান্ডারি তারেক রহমান স্পষ্ট বলেছেন-ব্যক্তি নয়, প্রতীক দেখে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপির পতাকাতলে সবাই ঐক্যবদ্ধ। ইনশা আল্লাহ, সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় হবেই হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ