সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন ৮ জানুয়ারি
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৩৮ PM

তফসিল ঘোষণা

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন ৮ জানুয়ারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৭:৪৯:০২ PM

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন ৮ জানুয়ারি

ছবি:সংগৃহীত


সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির বার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

এসময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান ও মুখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন- সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর, সাবেক সভাপতি অ্যাডভেকেট আবু মোহাম্মদ আসাদ , মো. সোলেমান হোসেন খান, মো. শফিকুর রহমান,অ্যাডভেকেট  এম ই এম ইকবালুর রহমান , অ্যাডভেকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অ্যাডভেকেট মো. আবুল ফজল,  সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভেকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে সমিতির সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী তফসিল

১১ ডিসেম্বর : মনোনয়ন ফরম বিতরণ শুরু, ১৮ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত : মনোনয়নপত্র দাখিল, ২২ ডিসেম্বর : মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ২৩ ডিসেম্বর : বৈধ প্রার্থী তালিকার বিরোধিতা থাকলে আপিল দাখিল, ২৪ ডিসেম্বর : আপিল নিষ্পত্তি, ২৮ ডিসেম্বর : মনোনয়ন প্রত্যাহার, ৩০ ডিসেম্বর : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৮ জানুয়ারি সকাল ৯টা – বিকেল ৪টা : বিরতিহীন ভোটগ্রহণ।

নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সমিতির সদস্যদের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ