জৈন্তাপুরে হাইওয়ে পুলি*শের অভি*যানে ৯৬টি ভার*তীয় কম্ব*লসহ দুইজন আট*ক
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৩৮ PM

জৈন্তাপুরে হাইওয়ে পুলি*শের অভি*যানে ৯৬টি ভার*তীয় কম্ব*লসহ দুইজন আট*ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৮:৪৬:১৮ PM

জৈন্তাপুরে হাইওয়ে পুলি*শের অভি*যানে ৯৬টি ভার*তীয় কম্ব*লসহ দুইজন আট*ক

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে তামাবিল হাইওয়ে থানা পুলিশের অভিযানে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৯৬ পিস ভারতীয় কম্বল সহ দুই জনকে আটক করা হয়েছে। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, তামাবিল হাইওয়ে থানার  এসআই (নি:) মোঃ নাজমুল হক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ সিলেট-জাফলং আঞ্চলিক মহাসড়কে মোবাইল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

০৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, বিকাল ৩:১৫ ঘটিকার সময় ছৈলাখেল সাকিনস্থ কাটাগাং নামক স্থানে চেকপোস্টে ঢাকা মেট্রো-ব ১৫-৭২০০ নম্বরের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাসের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৯৬টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

জব্দকৃত কম্বলের মালিকানা দাবি করে দুইজন ব্যক্তি এগিয়ে এলে তাদের কাছে কম্বল ক্রয়ের কোনো বৈধ রশিদ চাওয়া হলে তারা কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। পরে জব্দকৃত মালামালসহ দুইজনকে আটক করা হয়। আটককৃত দুই ব্যাক্তি হলেন, মোঃ আলামিন ভূঁইয়া (৩৪)। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের অন্তর্ভুক্ত মাহনা গ্রামের ওয়াজল হকের পুত্র। অপরজন হলেন, মোঃ মাহমুদুল হাসান মোহন (৩৯)। তিনি একই এলাকার আবদুল আওয়ালের পুত্র। 

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন উক্ত ঘটনায়  আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ