হবিগঞ্জের মাধবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মাধবপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. ফয়সল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম।
এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, মাধবপুর থানার ওসি মো. মাহবুবুর মোর্শেদ খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ, মাধবপুর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. ইদ্রিস আলী, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, তন্ময় তাহের রনি, আব্দুল হাফিজ ভূইয়া প্রমুখ।
জৈন্তা বার্তা/আরআর




