মেসির সাথে মুখোমুখি শাহরুখ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৯ PM

মেসির সাথে মুখোমুখি শাহরুখ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০৫:২৫:১৮ PM

মেসির সাথে মুখোমুখি শাহরুখ

সংগৃহিত


কলকাতার এক বিশেষ আয়োজনে মুখোমুখি হলেন দুই ভিন্ন জগতের দুই মহাতারকা—ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি ও বলিউডের কিং খান শাহরুখ খান। শনিবারের এই সাক্ষাৎ শুধু একটি অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং করমর্দন, আলাপচারিতা ও একসঙ্গে তোলা ছবির মাধ্যমে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটজুড়ে।অনুষ্ঠানে শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খানকেও দেখা যায় মেসির পাশে। ফুটবল মহাতারকার সঙ্গে আব্রামের হাসিমুখে ছবি ভক্তদের আবেগ আরও বাড়িয়ে দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করে আলাদা উন্মাদনা।

‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’-এর অংশ হিসেবে ভারতে সফর করছেন লিওনেল মেসি। সেই সফরের অংশ হিসেবে শনিবার কলকাতায় এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই প্রথমবারের মতো কিং খানের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হয়।অনুষ্ঠানের মঞ্চে দুজনের করমর্দন, সংক্ষিপ্ত কথোপকথন ও বন্ধুত্বপূর্ণ মুহূর্ত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এ সময় মেসি আলাদাভাবে আব্রামের সঙ্গেও ছবি তোলেন, যা অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত দৃশ্যগুলোর একটি হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে মেসি শহরের ঐতিহ্যবাহী সল্ট লেক স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেন। অন্যদিকে শাহরুখ খান সেখান থেকেই মুম্বাই ফিরে যান। তবে কলকাতায় এই স্বল্প সময়ের সাক্ষাৎই রয়ে গেল ভক্তদের মনে দীর্ঘদিনের স্মৃতি হয়ে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা