ওসমান হাদির ওপর গু*লিবর্ষণ জুলাই গণঅ*ভ্যুত্থানের জন্য হু*মকি : জুলাই যোদ্ধা সংসদ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:২১ PM

ওসমান হাদির ওপর গু*লিবর্ষণ জুলাই গণঅ*ভ্যুত্থানের জন্য হু*মকি : জুলাই যোদ্ধা সংসদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০৮:৪৯:৪৫ PM

ওসমান হাদির ওপর গু*লিবর্ষণ জুলাই গণঅ*ভ্যুত্থানের জন্য হু*মকি : জুলাই যোদ্ধা সংসদ

ছবি:সংগৃহীত


জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে গুলিবর্ষণের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার নেতৃবৃন্দ। তারা বলেন, হাজারো ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের এমন দুর্বল অবস্থান আমাদের লজ্জিত ও শঙ্কিত করছে।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার উদ্যোগে আয়োজিত মশাল মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, হামলার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতার পরিচায়ক। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জুলাই যোদ্ধারা ঘরে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

জেলা আহ্বায়ক লিটন আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব নোমান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আহমদ, আমিনুল ইসলাম, সেলিম আহমদ শেলু, ইকবাল হোসেন, শিক্ষক রাজু আহমদ, জাবেদুর রহমান, সাহেল আহমদ, জাকওয়ান, আব্দুল জলিল, ময়নুল হক ইমন, শামীম আহমদ, লায়েক আহমদ, মাহমুদ হোসাইন, নূর উদ্দিন, মো. জুবায়ের আহমেদ রুমান, মো. আখলাকুজ্জামান লাহিন, জাফর আহমদ, আব্দুল মালেক, মাহবুব হুসাইন, সোহেল আহমদ, ওসমান সুলতান, রুম্মান আহমদ, আব্দুল হালিম, জহির উদ্দিন, সাফওয়ান আহমদ, জব্বার আহমদ কামরান, মাহমুদুল হাসান, সৈয়দ মোস্তফা জামান রাফি, আব্দুল মালিক, সেলিম মিয়া, সাব্বির আহমদ, সজিব আহমদ, রিয়াদুল ইসলাম রুবেল, খুরশেদ আলম, আব্দুস সত্তার, বিলাল আহমেদ, ফয়সল আহমদ, রিপন আহমদ, ইমন আহমদ, শাকিল আহমদ, জাহিদ আহমদ, জামাল আহমদ, সরাজ আহমেদ, আক্কাস আহমদ, জাহাঙ্গীর আলম, বাদশা আহমদ, শামিম আহমদ, তপু মিয়া, শুভ মিয়া, আহাদ মিয়া, মো. রাফি, সুলায়মান, জুয়েল আহমেদ, হাবিবুর রহমান, সুমেল আহমদ, মিসবাহ উদ্দিন, রাজিব আহমেদ, মাহফুজ, মাহিন, আহাদ নুর, লাভলু মিয়া, শাহরিয়ার আহমদ রাতুল, তোফায়েল আহমেদ, বিপ্লব সরকারসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশ থেকে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ