নবীগঞ্জে প্রকাশ্যে চলছে মাটি ও বালু উত্তোলন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ধ্বংস হচ্ছে নদীর চর, বদলে যাচ্ছে গতিপথ

নবীগঞ্জে প্রকাশ্যে চলছে মাটি ও বালু উত্তোলন

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ১২:৩৬:২৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে প্রকাশ্যে চলছে  মাটি ও বালু উত্তোলন

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দিনের আলোয়, প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে চলছে অবৈধ মাটি ও বালু উত্তোলনের ভয়াবহ মচ্ছব। উপজেলার দীঘলবাক ইউনিয়নের চরগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে সুবেদ মিয়া দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এই মাটি-বালু লুটে নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর। 

এ ছাড়া এই ব্যবসায় জড়িত রয়েছেন কসবা গ্রামের এশাফর মিয়া, রাসেল মিয়া ছাবু মিয়া ও সুনাম উদ্দিন। তাদের শক্তিশালী নেটওয়ার্ক এতটাই পোক্ত যে উপজেলা প্রশাসন অভিযান চালাতে গেলে আগেই খবর পেয়ে যায় এই চক্র। বিভিন্ন পয়েন্টে দৈনিক বেতনে নিয়োগ দেওয়া লোকজন থাকে পাহারায়। ফলে প্রশাসন আসে, কিন্তু অপরাধীরা ধরা পড়ে না। 

সরেজমিনে দেখা যায়, কুশিয়ারা নদীর চর ও মূল স্রোতে চলছে দিবালোকে বালু-মাটি উত্তোলন। সুবেদ মিয়ার নেতৃত্বে একের পর এক ট্রাকে লোড করে মাটি পাঠানো হচ্ছে নিকটস্থ হাফিজ ব্রিক ফিল্ডে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে এই নির্বিচার বহন। এতে ইনাতগঞ্জ-চরগাঁও সড়ক ভেঙে সৃষ্টি হয়েছে ভয়াবহ গর্ত, যা বৃষ্টির দিনে শিক্ষার্থী ও রোগী সাধারনসহ গ্রামবাসীর জন্য রীতিমতো দুর্ভোগে পরিণত হয়। 

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের আশ্রয়ে সুবেদ মিয়া কোটি কোটি টাকার মালিক হয়েছেন। একাধিক ট্রাক, গাড়ির মালিকও হয়েছেন নদী লুটের টাকায়। তার এত প্রভাব যে এ নিয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। 

নদীবিদরা বলছেন, এভাবে বালু-মাটি উত্তোলনের ফলে কুশিয়ারা নদীর চর ধ্বংস হচ্ছে, গতিপথ বদলে যাচ্ছে। নদীভাঙন, ফসলি জমি নষ্ট হওয়া, পরিবেশ ধ্বংস- এসবের গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে। 

এলাকাবাসী বলেন, জরিমানা করে লাভ নেই। ৫০ হাজার বা ১ লাখ টাকা জরিমানা তাদের কাছে কিছু না। সোজা মামলা করতে হবে। কড়া শাস্তি ছাড়া নদীখেকোদের থামানো যাবে না। 

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, অবৈধভাবে মাটি-বালু উত্তোলনকারী যে-ই হোক, তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অভিযান চলছে এবং চলমান থাকবে। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার