টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ০৫:০৫:৫২ PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

প্রতীকী ছবি


আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দাসুন শানাকাকে। স্কোয়াডে অবশ্য আছেন সদ্যই অধিনায়কত্ব হারানো আসালাঙ্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে দলের নেতৃত্ব পেয়েছিলেন চারিথ আসালাঙ্কা। তবে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার প্রত্যাশা মেটাতে পারেননি তিনি।

এবার বিশ্বকাপের দেড় মাস আগে টি-টোয়েন্টি অধিনায়ক পরিবর্তন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী ৭ জানুয়ারি থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজের আগে স্কোয়াডের সদস্য সংখ্যা কমিয়ে আনবেন নির্বাচকরা।

পাকিস্তান সিরিজ শেষে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে শ্রীলঙ্কা। জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার মাটিতে হবে সিরিজটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কা প্রাথমিক স্কোয়াড— দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, জানিথ লিয়ানাগে, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, পবন রত্নায়েকে, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্থ, ট্রাভিন ম্যাথু, বিজয়াকান্ত বিশ্বকান্ত, দুশমন্থ চামিরা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা, এসান মালিঙ্গা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা, মিলান রত্নায়েকে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা