সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল'র ম্যাচ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল'র ম্যাচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০২:২৫:৩০ অপরাহ্ন

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল'র ম্যাচ

ছবি : সংগৃহীত


আর কিছুদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটির। এর আগে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রির বিস্তারিত তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ঘোষণা অনুযায়ী, রবিবার বিকেল ৪টা থেকে সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হবে। এবার সব টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। স্টেডিয়াম বা ভেন্যুতে কোনো টিকিট কাউন্টার থাকছে না। দর্শকরা ঘরে বসেই টিকিট কিনতে পারবেন বিসিবির নির্ধারিত ওয়েবসাইট থেকে।

শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি ২০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, ক্লাব হাউজ ৬০০ টাকা, 

গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার টাকা। সবচেয়ে কম দামে ২০০ টাকায় দর্শকরা একদিনে দুটি ম্যাচই উপভোগ করতে পারবেন, যা বিপিএলপ্রেমীদের জন্য দারুণ সুযোগ।

বিসিবি জানিয়েছে, দর্শকদের ভোগান্তি কমানো ও টিকিট কালোবাজারি ঠেকাতেই এবার পুরোপুরি অনলাইন পদ্ধতিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী