পর্তুগিজ ক্লাবে নাম লেখালেন থিয়াগো সিলভা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৯ PM

পর্তুগিজ ক্লাবে নাম লেখালেন থিয়াগো সিলভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০৬:২৯:১৬ PM

পর্তুগিজ ক্লাবে নাম লেখালেন থিয়াগো সিলভা

সংগৃহিত


৪১ বছর বয়সে পর্তুগালের ক্লাব পোর্তোতে নাম লিখিয়েছেন চেলসি ও পিএসজির সাবেক ডিফেন্ডার থিয়াগো সিলভা। ঘরের ক্লাব ফ্লামিনেন্সে দুই বছর কাটিয়ে পর্তুগিজ ক্লাবটিতে এসেছেন তার প্রজন্মে অন্যতম সেরা এই সেন্টার-ব্যাক।পর্তুগিজ ক্লাবের এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, ২০০৪-০৫ মৌসুমে ক্যারিয়ারের শুরুতে পোর্তো-বি দলের হয়ে খেলেছেন সিলভা। খেলেছেন ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের হয়ে। জিতেছেন সিরি আ শিরোপা।

এরপর ২০১২ সালে যোগ দেন পিএসজিতে। সাতটি ফরাসি লিগ শিরোপা জয়ের পর ২০২০ সালে প্যারিসের ক্লাব ছেড়ে সিলভা নাম লেখান চেলসিতে। সেখানে ব্লুজদের হয়ে জয় করেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।বর্ণাঢ্য ক্যারিয়ারে এ পর্যন্ত ৩২টি শিরোপা আছে সিলভার ঝুলিতে। যদিও কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে এখনও ডাক পাননি তিনি।

জৈন্তা বার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা