জগন্নাথপুরে মাঠে নেই বিএনপি, কঠোর অবস্থানে আওয়ামী লীগ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

জগন্নাথপুরে মাঠে নেই বিএনপি, কঠোর অবস্থানে আওয়ামী লীগ

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০৫:৫১:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মাঠে নেই বিএনপি, কঠোর অবস্থানে আওয়ামী লীগ


সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি সুনামগঞ্জের জগন্নাথপুরে।

রোববার (২৯ অক্টোবর) জগন্নাথপুরে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীদের মাঠে অবস্থান করতে দেখা যায়নি।  সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলেও এ উপজেলায় তাদের দলীয় নেতা-কর্মীদেরকে মাঠে দেখা যায়নি। হরতাল শুরুর পর সকালের দিকে রাস্তায় যানবাহন কম থাকলেও দুপুর থেকে থেকে এই উপজেলা যানবাহন চলাচল করতে দেখা যায়। দোকান পাট খোলা রয়েছে। 

এদিকে এই জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রশীদ ভুঁইয়ার নেতৃত্বে  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হরতালের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন এবং বিএনপির উদ্দেশ্য আওয়ামী লীগের সভাপতি মিজানুর রশীদ ভুঁইয়া বলেন জগন্নাথপুরে যদি কোনো গাড়ি দোকান পাঠের ক্ষয়ক্ষতি হয় তাদের হাত ভেঙে দিব এবং আমাদের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে।

হরতালে নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ