সিলেটে আজ শুরু বিপিএলের দ্বাদশ আসর
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ PM

সিলেটে আজ শুরু বিপিএলের দ্বাদশ আসর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ১২:২৮:০২ PM

সিলেটে আজ শুরু বিপিএলের দ্বাদশ আসর

ছবি : সংগৃহীত


আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। আসরের ফাইনাল ম্যাচ আগামী ২৩ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে।

চলতি আসরে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ আয়োজন করা হবে। আজকের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষ হলে বিপিএল যাবে চট্টগ্রামে, এরপর সেখান থেকে শেষ পর্বের জন্য ঢাকায় ফিরবে টুর্নামেন্ট।

প্লে-অফ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে মহারণ ফাইনাল। এই পর্বের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল— ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা