বিজয়ের বাংলাদেশ’ ৮ কিলোমিটার ম্যারাথনে ফিনিশিং মেডেল জিতলেন সিলেটের আরিফ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৯ PM

বিজয়ের বাংলাদেশ’ ৮ কিলোমিটার ম্যারাথনে ফিনিশিং মেডেল জিতলেন সিলেটের আরিফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ০৮:২১:০৮ PM

বিজয়ের বাংলাদেশ’ ৮ কিলোমিটার ম্যারাথনে   ফিনিশিং মেডেল জিতলেন সিলেটের আরিফ

ছবি:সংগৃহীত


রাজধানীর রাজপথে অনুষ্ঠিত দৌড়া প্রেজেন্ট ‘বিজয়ের বাংলাদেশ’ ৮ কিলোমিটার ম্যারাথন-২০২৫-এ সফলভাবে ফিনিশিং মেডেল অর্জন করেছেন সিলেটের ক্রীড়াবিদ মো. আরিফ উদ্দিন ওলি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার আগারগাঁও ডাক অধিদপ্তর (ডাক ভবন) থেকে শুরু হওয়া এই ম্যারাথনে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ অতিক্রম করে ইউ-টার্ন নিয়ে পুনরায় একই স্থানে এসে দৌড় শেষ হয়। দীর্ঘ ও চ্যালেঞ্জিং এই রুটে শারীরিক ক্লান্তি ও সময়ের চাপ উপেক্ষা করে দৃঢ় মনোবল এবং নিয়মিত অনুশীলনের শক্তিতে সফলভাবে ফিনিশিং লাইন অতিক্রম করেন আরিফ উদ্দিন ওলি।

ম্যারাথনে তার প্রতিটি পদক্ষেপ ছিল ধারাবাহিক প্রস্তুতির প্রতিফলন এবং প্রতিটি নিঃশ্বাস ছিল আত্মবিশ্বাসের প্রকাশ। দৌড় শেষে ফিনিশিং মেডেল অর্জনের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করেছেন-সাফল্য কাকতালীয় নয়, বরং নিরবচ্ছিন্ন পরিশ্রম ও শৃঙ্খলার ফল।

ফিনিশিং মেডেল অর্জনের পর অনুভূতি প্রকাশ করে মো. আরিফ উদ্দিন ওলি বলেন,‘এই ফিনিশিং লাইন কোনো দৌড়ের সমাপ্তি নয়, এটি আত্মশক্তির এক নতুন শুরু। এই মেডেল শুধু অর্জনের প্রতীক নয়; প্রতিদিনের শৃঙ্খলা, ত্যাগ এবং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার গল্প।’

তিনি আরও বলেন,‘প্রতিটি দৌড় আমাকে নতুন করে নিজেকে চিনতে শেখায়। এই পথচলা এখানেই শেষ নয়। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা তুলে ধরাই আমার লক্ষ্য।’

উল্লেখ্য, মো. আরিফ উদ্দিন ওলি কেবল একজন ম্যারাথন রানার নন; তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাধিক ক্রীড়া ইভেন্টে পদকপ্রাপ্ত একজন সফল ক্রীড়াবিদ। দৌড়া প্রেজেন্ট ‘বিজয়ের বাংলাদেশ’ ৮ কিলোমিটার ম্যারাথন-২০২৫ তার ক্রীড়া জীবনে যুক্ত করল আরও একটি গর্বের ও অনুপ্রেরণামূলক অধ্যায়।

এই অর্জন দেশের তরুণ সমাজের প্রতি স্পষ্ট বার্তা বহন করে-স্বপ্ন দেখুন, নিয়মিত অনুশীলন করুন, আত্মবিশ্বাস রাখুন এবং প্রতিদিন নিজের সীমাকে অতিক্রম করুন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা