সুনামগঞ্জে ভাটিবৃন্ত সাহিত্য পরিষদের গুণীজন সংবর্ধনা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ PM

সুনামগঞ্জে ভাটিবৃন্ত সাহিত্য পরিষদের গুণীজন সংবর্ধনা

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০৭:৩৩:৩০ PM

সুনামগঞ্জে ভাটিবৃন্ত সাহিত্য পরিষদের গুণীজন সংবর্ধনা

ছবি:সংগৃহীত


ভাটিবৃন্ত সাহিত্য পরিষদ সুনামগঞ্জ জেলার উদ্যোগে জেলার পাঁচ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়েছে।সংবর্ধিত গুণীজনেরা হলেন সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ,সুনামগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি  শেরগুল আহমদে,বাংলাদেশ টেলিভিশনের গুণী গীতিকার কবি আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোবাশ্বির আলী, কলামিস্ট ও কথা সাহিত্যিক মোহাম্মদ আব্দুল হক এবং বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, বহুগ্রন্থ প্রণেতা কবি এস এম শরীয়ত উল্লাহ।

২৮ ডিসেম্বর (রবিবার) সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ভাটিবৃন্ত ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার সভাপতি কবি ও সাহিত্য সমালোচক মামুন সুলতানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি ও গীতিকার রাহমান তৈয়বের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ শেরগুল আহমেদ,কবি ও গীতিকার আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোবাশ্বির আলী,কলামিস্ট ও কথা সাহিত্যিক মোহাম্মদ আব্দুল হক,কবি ও গীতিকার এস এম শরীয়ত উল্লাহ,ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, কবি ও সম্পাদক ফজলুল হক দোলন,ভাটিবৃন্তের  প্রতিষ্ঠাতা সভাপতি কবি মহসিন কবির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ভাটিবৃন্তের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বায়জিদ বিন ওয়াহিদ,কবি ও গীতিকার মাজহারুল ইসলাম,কবি মোশাহিদ আলম ফয়সাল,এহসানুল হক আলাদিন,কবি একরামুল হক সেলিম, কবি এনিমা জাহান, প্রমুখ।

আলোচনা সভা শেষে গুণীজনদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে পৃথক অ*ভিযানে ২৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ, গ্রে*প্তার ৩
ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘ*র্ষে নি*হত ৪
সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ