ছাতকে মোটরসাইকেল দুর্ঘট*নায় যুক্তরাজ্যপ্রবাসী যুবকের মৃ*ত্যু, এলাকায় শো*কের মাত*ম
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ PM

ছাতকে মোটরসাইকেল দুর্ঘট*নায় যুক্তরাজ্যপ্রবাসী যুবকের মৃ*ত্যু, এলাকায় শো*কের মাত*ম

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০৮:১৮:০০ PM

ছাতকে মোটরসাইকেল দুর্ঘট*নায় যুক্তরাজ্যপ্রবাসী যুবকের মৃ*ত্যু, এলাকায় শো*কের মাত*ম

ছবি:সংগৃহীত


ছাতকের মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত যুক্তরাজ্যপ্রবাসী যুবক আব্দুল মাহিম (২৮) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, গত ২৩ ডিসেম্বর রাতে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে  বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাহিম গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর রবিবার তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্র জানায়, মাহিম ১৩ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র উমরাহ পালন করেন। উমরাহ শেষে ১৮ ডিসেম্বর তিনি দেশে ফিরে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। দেশে ফেরার অল্প সময়ের মধ্যেই এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার প্রাণ ঝরে যায়।

আব্দুল মাহিম ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের সাউদের গাঁও গ্রামের হাজী আরশদ আলীর ছেলে। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, মিশুক ও প্রাণবন্ত একজন মানুষ। প্রবাসে থাকলেও দেশের মানুষের সঙ্গে তার ছিল গভীর সম্পর্ক ও যোগাযোগ। স্বজনদের ভাষ্য অনুযায়ী, দেশের প্রতি অগাধ ভালোবাসা থেকেই তিনি প্রায় প্রতি বছর দেশে আসতেন।

তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শোক প্রকাশ করেন অসংখ্য মানুষ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একজন সম্ভাবনাময় তরুণের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের মাতম বিরাজ করছে।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে পৃথক অ*ভিযানে ২৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ, গ্রে*প্তার ৩
ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘ*র্ষে নি*হত ৪
সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ